সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জোটে ছিলাম, জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম না

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
জোটে ছিলাম, জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলাম না

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জামায়াতের সঙ্গে কোনো দূরত্ব আসেনি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জামায়াতের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম না, আমরা জোটে ছিলাম। যুগপৎ আন্দোলনে আমাদের আর জামায়াতের সব কর্মসূচি একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিল। আমরা আশা করব, আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে।

শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে জোটের নেতারা উপস্থিত ছিলেন।

আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দূরত্বের কিছু নেই। তারাও (জামায়াত) গণতন্ত্র ও নির্বাচন চায়। তারা মানুষের অধিকারের কথা বলেন, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলেন যে, তারা শুধু দেশপ্রেমিক- তাহলে আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো যে ভাই, কথাটা ঠিক না। আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করব, এরকম কথা কেউ না বলুক।

নজরুল ইসলাম বলেন, বৈঠকে দেশের বিদ্যমান রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়েও আমরা আলোচনা করেছি। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়েও বিশেষভাবে আমরা আলোচনা করেছি। যে গণতন্ত্রের জন্য বিএনপি এবং জোটসহ দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এবং আহত হয়েছে। এখনো আমাদের অনেক নেতাকর্মী মামলা ও হামলার স্বীকার হয়ে আছেন।

ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হবে। বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে।

 

সূত্র: যুগান্তর