সিল্কসিটিনিউজ ডেস্ক:
মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইডে জড়িত ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, জেনোসাইডয় জড়িত ব্যক্তিদের মধ্যে সামরিক কমান্ডাররাও রয়েছেন।
কিন্তু মিয়ানমার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও বিচারপ্রক্রিয়া চালিয়ে শাস্তি নিশ্চিত করতে পারেনি।
বিচারক ইওয়াসাওয়া বলেন, জেনোসাইড সনদের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জেনোসাইড সংঘটন, এ অপরাধের ষড়যন্ত্র, সরাসরি ও প্রকাশ্যে জেনোসাইডয় উসকানি, জেনোসাইডর চেষ্টা এবং এতে জড়িত থাকা, সবই দণ্ডনীয় অপরাধ। তিনি আরো বলেন, জেনোসাইড সনদের ১, ৪ ও ৬ নম্বর অনুচ্ছেদের অধীনেও জেনোসাইডয় জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার।

বিচারক ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের ধরন ও ব্যাপকতা শুধু কোনো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না।
বরং এসব কর্মকাণ্ডের মাধ্যমে রোহিঙ্গাদের একটি বড় অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, আদালতের মতে, মিয়ানমারের এসব কর্মকাণ্ডের পেছনে একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া জানিয়েছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের কর্মকাণ্ডের জন্য দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, ক্ষতিপূরণের পরিমাণ হতে হবে ক্ষয়ক্ষতির অনুপাতে। তবে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং কীভাবে তা দেওয়া হবে, তা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।
বিচারক আরো জানান, এই রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এতে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়ন করা হবে, তার বিস্তারিত তুলে ধরতে হবে। গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারকে জেনোসাইডসহ দণ্ডনীয় কর্মকাণ্ডের শিকার সব রোহিঙ্গা ভুক্তভোগীকে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে।










