লাইফ স্টাইল

জেনে নিন মুখে দুর্গন্ধ হওয়ার কারণ! দুর্গন্ধ ঠেকাবেন কী ভাবে

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মুখে গন্ধের সমস্যায় সবাই একটু আধটু ভোগেন। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। রোজ দাঁত মাজেন। কিন্তু তবুও ছাড় নেই এই মুখের দুর্গন্ধ থেকে। জেনে নিন ঠিক কী কারণে মুখে দুর্গন্ধ হয়। আর কী ভাবে বাঁচবেন এর থেকে।

পেঁয়াজ, রসুন ইত্যাদি কড়া গন্ধের খাবার খেলে মুখে গন্ধ হয়ে থাকে। আর এই খাবার যদি আটকে থাকে দাঁতের ফাঁকে তা হলে আরও বেশি মুখে দুর্গন্ধ হয়।

ঘুম থেকে ওঠার পরে মুখে সবথেকে বেশি দুর্গন্ধ হয়। অনেকে আছেন, যাঁদের হাঁ করে ঘুমনো অভ্যাস। ঘুমনোর সময়ে হাঁ করে নিশ্বাস নেন তাঁরা। যার ফলে বাতাসের ব্যাকটেরিয়া মুখে বেশি বাসা বাঁধে।

ধূমপান করলে মুখে দুর্গন্ধ অবধারিত। তাই আপনি যদি নিয়মিত ধূমপান করেন, তা হলে অতিরিক্ত সচেতন হোন।

মুখে দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ হল লিভারে সমস্যা। তাই চেষ্টা করুন পেট পরিষ্কার রাখার।

টোব্যাকো প্রোডাক্ট বা তামাক জাতীয় খাবার খেলে শুধু মুখে গন্ধই নয়। দাঁতেও ক্রমশ ছোপ পড়তে থাকে।

আপনি রোজ হয়তো ব্রাশ করেন। কিন্তু ব্রাশ করার সঠিক পদ্ধতি জানেন না বলে সমস্যায় পড়তে হয়। বহুদিন ধরে খাবার জমতে জমতে তৈরি হয় মাড়ির ক্ষতি হতে থাকে। আটকে থাকা খাবার মুখের ভিতর নষ্ট হয়ে গিয়ে দুর্গন্ধ হয় মুখে।

যাঁরা নকল দাঁত ব্যবহার করেন, তাঁদের রোজই পরিষ্কার করা উচিত সেই দাঁত।

নিয়মিত দু বেলা ব্রাস করুন।

যে কোনও খাবার খাওয়ার পরেই চেষ্টা করুন কুলকুচি করার।

দাঁত মাজার সঙ্গে সঙ্গে, জিভ পরিষ্কার করতেও ভুলবেন না। এবেলা