সিল্কসিটিনিউজ ডেস্ক :
তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস দেশের বাজারে দ্বিতীয় প্রজন্মের স্মার্টফোনে ‘জেনসেল’ অফার ঘোষণা করেছে।
এই অফারে আসুস জেনফোন সিরিজের তিনটি মডেলের ডিভাইস কেনা যাবে মূল্যছাড়ে। অফারের আওতায় আসুস জেনফোন ২, জেনফোন সেলফি এবং জেনফোন লেজার।

যেখানে পাঁচ হাজার ৬১০ টাকা থেকে শুরু করে তিন হাজার ১৬০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
আসুস জেনফোন ২ এর দাম ২৪ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে ১৮ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ৫.৫ ইঞ্চির ফোনটিতে থাকছে ৪ গিগাবাইট র্যাম আর ৬৪ গিগাবাইট বিল্ট-ইন মেমোরি।
ইন্টেল কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
আসুস জেনফোন সেলফি ১৯ হাজার ৪৫০ টাকা থেকে মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে ১৬ হাজার ২৯০ টাকা।
সেলফি বিশেষত্বের জন্য দুপাশেই রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে ব্যবহৃত হয়েছে কোয়াল্কম স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টাকোর প্রসেসর। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ফোনটিতে আরও রয়েছে ৩ গিগাবাইট র্যাম আর ১৬ গিগাবাইট রম।
আসুস জেনফোন লেজার মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে ১২ হাজার ৩৯০ টাকায়। যা আগে ছিল ১৬ হাজার ২০০ টাকা।
ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লের এই ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল লেজার সেন্সর সম্বলিত রিয়ার ক্যামেরা, সঙ্গে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টাকোর প্রসেসর, ২ জিবি র্যাম আর ১৬ গিগাবাইট মেমোরি। প্রতিটি ফোনেই রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি।
প্রতিটি ফোনেই রয়েছে এক বছরের ওয়ারেন্টি। দেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এই ছাড় দিচ্ছে।
সূত্র : টেকশহর









