সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

জুতার দাম লাখ টাকা, এ কেমন জুতা?

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া
জুতার দাম লাখ টাকা, এ কেমন জুতা?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জুতার দাম লাখ টাকা। শুনে অবাক হচ্ছেন। ঘটনা কিন্তু সত্যি। ইতালির লাক্সারি ব্র্যান্ডের ‘ম্যাগি’ জুতার দাম লাখ টাকারও বেশি।

মানুষ সবসময় অন্যরকম কিছু পছন্দ করতে ভালোবাসেন। এতে যেমন বৈচিত্র্যও আসে ও সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপনও করা যায়। তাদের জন্যই এক অভিনব জুতা নিয়ে এসেছে ইতালির একটি সংস্থা। যারা ম্যাগি ভালোবাসেন তাদের জন্য জুতা।

ইতালির লাক্সারি ব্র্যান্ড ‘বোত্তেগা ভেনেতা’ তাদের ‘প্রি-ফল ২০২০’ কালেকশনে এনেছে এই ম্যাগি জুতা। এটি আসল ম্যাগির মতো দেখতে হলেও আসল ম্যাগি দিয়ে তৈরি নয়; চামড়া দিয়েই তৈরি।

বোত্তেগার ভেনেতার ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতার দুটি ছবি পোস্ট হয়েছে। যেটি ইতিমধ্যে ৮৫ হাজারের ওপর লাইক পেয়েছে। এই পোস্টে বেশ কিছু মজার কমেন্ট পড়েছে। তার মধ্যে কেউ কেউ লিখেছেন– ‘ক্ষুধার্ত’, কেউ আবার জানতে চেয়েছেন একটা গরম জলরোধী (হট ওয়াটার প্রুফ) কিনা।

ম্যাগির প্যাকেট ভারতে ১২ টাকায় বিক্রি হলেও এই জুতা কিন্তু মোটেই সস্তা নয়; এর দাম প্রায় এক লাখ টাকা।