সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রশ্ন : আমাদের এলাকার মসজিদে একজন মুয়াজ্জিন কাপড়ের তৈরি শীতের জুতা পরে আজান দেন। আমি জানতে চাই— জুতা, স্যান্ডেল ইত্যাদি পায়ে দিয়ে বা এসবের ওপর পা রেখে আজান দিলে আজান শুদ্ধ হবে কি?
-লাবিব, মুন্সীগঞ্জ

উত্তর : জুতা, স্যান্ডেল ইত্যাদি পায়ে দিয়ে কিংবা এগুলোর ওপর পা রেখে আজান দেওয়া জায়েজ। জুতায় অপবিত্র কিছু লেগে থাকার আশঙ্কা থাকলে তা খুলে আজান দেওয়া উত্তম। সুতরাং আপনাদের মসজিদের মুয়াজ্জিন কাপড়ের যে জুতা পরে আজান দেন তা যদি পবিত্র হয়, তবে কোনো সমস্যা নেই।
তা ছাড়া এমন জুতা সাধারণত ঘরে পরা হয়, যা পবিত্র থাকে। তাই কোনো সমস্যা নেই। (ফাতাওয়ায়ে দারুল উলুম : ২/১২১, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২১৩)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।









