সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
রাজনীতি

জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্রে সরকার : রিজভী

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্রে সরকার : রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্থপতি লুই আই কানের নকশা বাস্তবায়নের নামে সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থানান্তরের ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।

 

বিএনপি নেতা বলেন, জিয়াউর রহমানের সমাধি সরানো নিয়ে সরকার যতটা সক্রিয়, অন্য স্থাপনা সরানোর বিষয়ে ততটা দেখা যায় না। তিনি অভিযোগ করেন, ‘তাদের টার্গেট হচ্ছে এই মাজারটা। একটা চক্রান্তের আমরা এখানে গন্ধ পাচ্ছি। তারা তো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আরো কিছু স্থাপনা তাদের আমলে, গণভবন এগুলো সবই তো তাদের আমলে, এগুলো নিয়ে তো তারা কখনো কথা বলেনি। কিন্তু বারবার তারা ইঙ্গিত করেন এ দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। সুতরাং বুঝতে হবে, তাদের চক্রান্তটা কোথায়। তাদের অশুভ পরিকল্পনাটা কী।’

 

সূত্র: এনটিভি