বিজ্ঞান ও প্রযুক্তি

জিপি অ্যাক্সেলারেটরের তৃতীয় ব্যাচে ৬ স্টার্টআপ

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কয়েকটি ধাপে বাছাইয়ের পর ছয় স্টার্টআপ নিয়ে তৃতীয় ব্যাচের অ্যাক্সেলারেটর প্রোগ্রামের যাত্রা করেছে গ্রামীণফোন।

তৃতীয় ব্যাচে প্রাথমিক ৬০০ আবেদনের মধ্যে থেকে প্রোজেক্ট প্রেজেন্টেশন, সাক্ষাতকারের মাধ্যমে বেছে নিয়ে বুধবার সবার সামনে পরিচয় করে দেওয়া হয়েছে।

স্টার্টআপগুলো হলো উন্নয়নশীল দেশগুলোতে ক্রাউডসোর্সিং ওয়ার্ককে একটি কোয়ালিফাইড কন্ট্রিবিউটর নেটওয়ার্কের মাধ্যমে বিজনেস প্রসেসকে স্বয়ংক্রিয় করার সেবা দিতে ক্রাউডওয়ার। এলওটি এবং স্মার্টহোম ইলেক্ট্রনিক প্রোডাক্টসকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে তুলে ধরার স্টার্টআপ জলপাই ইলেক্ট্রনিক্স। নিরাপদ মাত্রা সীমার উপরে গ্যাস লিক করতে থাকলে অ্যালার্মের মাধ্যমে সনাক্ত করতে একটি অত্যাধুনিক ডিভাইস ‘স্নিফার’ তৈরি করেছে তারা।

 

ডাক্তার এবং রোগীর মধ্যে যোগাযোগ স্থাপনকে অটোমেটিক প্রক্রিয়া করতে ডক্টরকই ডটকম। ব্যাংকের ঋণ এবং অন্যান্য সেবা নিয়ে ব্যাংককম্পেয়ার বিডি, বাচ্চাদের পড়ালেখা শেখানোর ইনোভেটিভ এবং মজার করতে অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লিকেশন ‘নীলিমার বায়স্কোপ’ নিয়ে মাইক্রোটেক এবং বাসাবাড়ির ঠিকানা খুঁজে বের করতে বাড়িকই স্টার্টআপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জিপি অ্যাক্সেলারেটরের মাধ্যমে যাত্রা করা স্টার্টআপগুলো একসময় দেশের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য দেশেও তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেন। একইসঙ্গে দেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে ভূমিকা রাখবে।

নির্বাচিত সেরা পাঁচটি স্টার্টআপ এই চার মাস ব্যাপী জিপি এ প্রোগ্রামের মাধ্যমে ১২ লাখ টাকা সিড ফান্ডিং,মেন্টরশিপ ছাড়াও জিপি হাউজে অফিস স্পেস ব্যবহারের সুযোগ পাবে।

এই সময়ের মধ্যে গ্রামীণফোন এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় নিজেদের ব্যবসাকে আর বেশি এগিয়ে নেয়ার সুযোগ পাবে স্টার্টআপগুলো। প্রোগ্রামের শেষে ডেমোডেতে দেশ বিদেশের বিনিয়োগকারীদের সামনে নিজেদের ব্যবসাকে তুলে ধরার সুযোগ থাকছে এই সম্ভাবনাময় স্টার্টআপদের।

এছাড়াও জিপি অ্যাক্সেলারেটর প্রোগ্রামের পার্টনার হিসেবে এসডি এশিয়া জিপি অ্যাক্সেলারেটর প্রোগ্রামের যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও পিটার বি ফুরবার্গ, গ্রামীনফোন ট্রান্সফরমেশনের প্রধান কাজি মাহবুব হোসেন, জিপি অ্যাক্সেলারেটর প্রোগ্রামের প্রধান মিনহাজ আনোয়ার, এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং সিইও মুস্তাফিজুর রাহমান খানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সূত্র : টেকশহর