সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াতের নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল, ইসির প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
জামায়াতের নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল, ইসির প্রজ্ঞাপন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ায় জামায়াতের নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অধীনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল জামায়াতে ইসলামী। এর প্রেক্ষিতে জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেয়া হয়েছিল। ২০০৯ সালে হাইকোর্টে দায়ের করা এক রিট পিটিশনের রায়ে আদালত জামায়াতে ইসলামীকে অবৈধ ও বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০এইচ ধারা অনুযায়ী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হলো।