সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াত-বিএনপি কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না: কাদের

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
জামায়াত-বিএনপি কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি-জামায়াত দুদলই সাম্প্রদায়িক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আদর্শগতভাবে মিল থাকা বিএনপি-জামায়াত কেউ কাউকে ছাড়বে বলে আমার মনে হয় না।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এটা কৌশলগত কোনো বিষয় না, আদর্শগতভাবে জামায়াতও বিএনপিকে ছাড়বে অথবা বিএনপি জামায়াতকে ছাড়বে এমনটি আমার হিসেবে আসে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে কারা থাকলো না থাকলো তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই। তবে বেশ কয়েকটি দল স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাবে।

ডাকসু নির্বাচন নিয়ে বিএনপিতে টানাপোড়েন আছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপিতে টানাপোড়েন আছে। লন্ডনে পালিয়ে থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলবে তাই করবে ছাত্রদল।