সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলা

নিউজ ডেস্ক১১ জুন ২০২৫২ মিনিট পড়া
জামায়াতের এমপি প্রার্থীর ওপর হামলা

সিল্কসিটিনিউজে ডেস্ক:

চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (১১ জুন) বিকেলে কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, কচুয়া উপজেলার ১০নং গোহাট উত্তর ইউনিয়নে নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নেতৃত্বে এই হামলা চালানো হয়।

এ সময় সন্ত্রাসীদের হাত থেকে আবু নছর আশরাফীকে বাঁচাতে গিয়ে জামায়াতের দুজন কর্মী আহত হয়। তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—মো. আরিফ হোসেন, রহিম, স্বপন, শাহপরান ও মোহাম্মদ মুরাদ। এদের সবাই স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী সুমনের অনুসারী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র মতে, হামলাকারীদের মধ্যে শাহপরান ও রহিম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন মাঠে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে ঘটনার বিস্তারিত জানতে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়াকে মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, জামায়াতের অনুষ্ঠানে হামলা হয়েছে শুনেছি। মামলা দায়ের হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ হামলার নিন্দা জানিয়েন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সূত্র: কালের কণ্ঠ