সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘জামায়াতে ইসলামীই হবে আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
‘জামায়াতে ইসলামীই হবে আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফরিদপুরে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতে ইসলামীই হবে আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। জামায়াতে ইসলামীর হাত ধরেই বাংলাদেশ হবে বৈষম্যহীন সাম্য, মানবিক মর্যাদার একটি ইসলামী কল্যাণরাষ্ট্র।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কবি জসীমউদদীন হলে জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ‘বর্তমান সরকার রাজনৈতিক কোনো সরকার না।

ছাত্র-জনতার অভ্যুত্থান তাদের ক্ষমতায় বসিয়েছে৷ জনগণের ইচ্ছার প্রতিফলন যেন সরকারের গৃহীত পদক্ষেপে অগ্রাধিকার পায়। এ জন্য সরকারকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে যথাসময়ে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।’
দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়নে জামায়াতে ইসলামীর সদস্য বাড়ানোর তাগিদ দিয়ে জামায়াতে ইসলামীর প্রত্যেককে নৈতিক চরিত্র ও ধর্মীয় জ্ঞানে শানিত হওয়ার আহ্বান জানান তিনি।

এতে বক্তব্য দেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বদরুদ্দীনের সভাপতিত্বে কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আবু তাওয়াব, জেলা জামায়াতের সাবেক আমির সামসুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব প্রমুখ।

জামায়াতে ইসলামীর ফরিদপুরের নবনির্বাচিত আমিরের শপথ ও জেলা মজলিশ শুরা কমিটি নির্বাচন এবং জেলা সদস্য (রুকন) সম্মেলন জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

সূত্র: কালের কণ্ঠ