সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামায়াতবিরোধী প্ল্যাকার্ড নিয়ে প্রেসক্লাবে সভায় বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
জামায়াতবিরোধী প্ল্যাকার্ড নিয়ে প্রেসক্লাবে সভায় বিএনপির নেতাকর্মীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি ও জামায়াত দীর্ঘদিন জোটবদ্ধ রাজনীতি করলেও বর্তমানে প্রকাশ্যে জামায়াতবিরোধী প্রচারণা শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সমাবেশে দেখা যায় জামায়াতবিরোধী প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন দলের নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের আনা প্ল্যাকার্ডে দেখা গেছে, জামায়াত শিবিরের বিরুদ্ধে রুখে দাড়াও একসাথে; জামায়াত-ইসকন একই জাত, ধর্ম ব্যবসা; জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা; হায়েনা আর জামায়াত নেই কোনো তফাৎ ইত্যাদি।

এছাড়া সভায় আগত নেতাদেরও জামায়াত-শিবির বিরোধী বক্তব্য দিতে দেখা যায়।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় বক্তৃতা দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

সূত্র: যুগান্তর