সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জামাতার নির্বাচনী ক্যাম্প ভাঙার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৯৩ মিনিট পড়া
জামাতার নির্বাচনী ক্যাম্প ভাঙার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ও সমর্থকদের বাড়ি-ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর শ্বশুর সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে অভিযুক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থী এবং তার জামাতা নূরুল ইসলাম সাজেদুল ও তার স্ত্রী সোমা বিশ্বাস।

তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুল লতিফ বিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বুধবার রাতে দুই দফায় ভাঙচুরের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম সাজেদুলের নির্বাচনী ক্যাম্প ও সমর্থকদের বাড়িঘর ভাঙচুরসহ মোট পাঁচ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আজুগড়া জামতৈল এলাকায় দোয়াত কলম প্রতীকের নির্বাচনী ক্যাম্পে।

বুধবারের হামলার ঘটনায় আহত সেকেন্দার আলী (৪৫) অভিযোগ করে জানান, দুপুরে প্রথম দফায় আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু ও লাজুক বিশ্বাস লোকজন নিয়ে এসে নির্বাচনী ক্যাম্প বন্ধ করার কথা বলে। ক্যাম্প বন্ধ করা না হলে এ অঞ্চলের কাউকে ভোট দিতে দেয়া হবে না বলেও হুমকি দেয় তারা।

পরে সন্ধ্যায় আব্দুল লতিফ বিশ্বাসের উপস্থিতিতে তার ছেলে ও দলবল মিলে প্রথমে অফিস ভাঙচুর ও পরে আমাকে ও আমার স্ত্রী শাহিনুর খাতুন (৩৫) সহ আব্দুল হাকিম মন্ডল, বাবু মন্ডল, কালু কে মারধর করে। এ সময় তারা নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ও পাশের শুক্কুর আলীর চা স্টল ভাঙচুর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলেও জানান তিনি।

বুধবার রাতেই স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল অভিযোগ করে জানান, নির্বাচনের মাঠে নামার পর থেকেই নির্বাচনী সব কাজেই বাধা দিয়ে আসছে জেলা আওয়ামী লীগের সভাপতি সহ তার কর্মী সর্মথকরা। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। ভাঙচুর ও মারধরের বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। ইতোমধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্বাচনে তার পক্ষে জোয়ার থাকায় নিজের পছন্দের প্রার্থীকে জেতাতেই তিনি বিরোধিতা করছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের মেয়ে সোমা বিশ্বাস অভিযোগ করে জানান, তার বাবা আওয়ামী লীগের সভাপতি হয়ে নৌকার পক্ষে ভোট না চেয়ে অন্য একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। যে কারণে তার স্বামীর সমর্থকদের অফিস বাড়িঘর ভাঙচুর ও মারধর করেছে। বিষয়টি তারা আইনিভাবে দেখার জন্য ইতোমধ্যেই থানায় অবহিত করেছেন বলেও জানান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পরপর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। তাই জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে।

উল্লেখ্য এ উপজেলা পরিষদ নির্বচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা মার্কায় নির্বাচন করছেন মোহাম্মদ আলী আকন্দ, বিদ্রোহী প্রার্থী আনারস মার্কায় সিরাজুল ইসলাস ও স্বতন্ত্র প্রার্থী দোয়াত কলম মার্কায় নুরুল ইসলাম সাজেদুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।