সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
দুর্ঘটনা

জানাজায় অংশগ্রহণ করতে এসে নিজেই লাশ হলো কামাল

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
জানাজায় অংশগ্রহণ করতে এসে নিজেই লাশ হলো কামাল

নলডাঙ্গা প্রতিনিধি:

সহকর্মীর পিতার জানাজায় অংশগ্রহণ করতে নাটোর থেকে মোটরসাইকেলে ব্রহ্মপুর যাওয়ার পথে নলডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা ব্রহ্মপুর সড়কের আড়িয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল (৩৫) ব্রহ্মপুর মাঝিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি প্রাণ-আরএফএল কোম্পানির নাটোর অফিস(১)-এর ডিস্ট্রিবিউশন ম্যানেজার।

নিহত কামালের সহকর্মীরা জানান, তাদের অন্য এক সহকর্মীর পিতার জানাজায় অংশগ্রহণ করতে নাটোর থেকে মোটরসাইকেল যোগে ব্রহ্মপুর উদ্দেশ্যে রওনা হয়। এসময় আরিয়াপাড়ার মোড়ে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রাস্তায় নির্মাণাধীন বালুবাহী ট্রাক ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যায়। আরও একজন আরোহী মারাত্মকভাবে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কেউ বাদী হয়ে মামলা দায়ের করেনি।

জি/আর