শাহিনুল ইসলমা আশিক:
‘ও আমার জান গো জান, তুমি খাবার টুকুও খেতে পারলি না। তোর এতো বড় শত্রু ছিলো আমি তো জানতে পারি না। জানতে পারলে তোকে বুকের মধ্যে রাখতামরে ভাই। তোকে আর কোথাও যেতে দিতাম না। জান তুই চলে গেলি। আমার জান তুই আর আসবি না। জান আমার তুই শেষ ভাত টুকুও খেতে পারলিনা।’
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গের সামনে এই ভাবে ছোট ভাইকে হারিয়ে বিলাপ করছিলেন বড় বোন শাহিদা।

বোন শাহিদা বলেন, ‘আমার ভাই আসবে বলে। ছোট ভাইয়ের বৌ ভাত খুলে রেখেছে। আমরা সবাই বলো-কওয়া (বলা-বালি) করছি রাসেল আসছে না কেনো। সে কখন আসবে। বাড়িতে এসে তাড়াহুড়ো করে। আবার একটু খেয়ে চলে যায় বলে। ভাই রাসেল আসার আগে আমরা তার ভাত খুলে রাখি। ভাই তুই সেই ভাতো খেতে পারলিনা।’
তিনি বলেন, ‘তোকে আমি ছোট থেকে মারি না, তুই কষ্ট পাবি বলে। তোর অনেক কষ্ট হয়েছে। পাড়ার মানুষগুলো বলে-বলি করছে তোর অনেক রক্ত বের হয়েছে। আমি তোকে বাঁচাতে পারলাম না। এর আগে তুই অসুস্থ হয়ে এই হাসপাতালে ছিলি তোকে আমি পাহারা দিয়ে রেখেছি। তোর জেনো কোন কষ্ট না হয়। তোকে মুখে ভাত তুলে খাইয়ে দিয়েছি। তুই এখন অন্ধকার ঘরে, তোর অনেক কষ্ট হয়েছে ভাই।’

তিনি আরো বলেন, ’যারা আমার এই সর্বনাশ করলো আল্লাহ তার ভালো করবে না। আমার ভাই ভালোবাসা করে ৭ মাস আগে বিয়ে করেছে। এখন তার বৌ এর কি হবে। আব্বা-মা শুনেই অজ্ঞান হয়ে গেছে। আমি তোর লাশ কি করে দেখবো। আমি যে সহ্য করতে পাবরো না। তোকে দেখে।’
শাহিদা বলেন, ‘তোর ভাগ্নির বিয়ে দিয়েছি বলে ভাই তুই আমার সাথে ভালোভাবে কথা বলিস না। ভাই আমি তোকে অনেক বলেছি তুই শুনিসনি। ভাই আমি তোকে বলেছি আমরা ভুল হয়ে গেছে। ভাই তুই আমার সাথে কখা বল। তার পরেও তুই আমার সাথে সেই ভাবে কথা বলিস না। আমি এখন তোকে সেও কথাটাও বলতে পাবরো না। তুই আমাদের ছেড়ে চলে গেলি ভাই।’
এর আগে, আজ মঙ্গলবার দুপুরে পৌনে দুইটার দিকে নগরীর বুলনপুর মন্দিরের কাছে প্রকাশ্যে জীবন বীমা করপোরেশনের অফিসের এক পিয়নকে ছুরিকাঘাত করে হত্যা করেছে কয়েকজন ছেলে।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকর তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই কর্মকর্তার নাম রাশেল ইসলাম (২০)। তিনি নগরীর ঘোষপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে।
এঘটনায় শাকিল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছেন নিহতের স্বজনরা। শাকিল নগরীর বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। তিনি ঘটনার পরে হাসপাতালে আসেন খোঁজ-খবর নিতে আসেন। এসময় রাশেলের স্বজনরা তাকে দেখতে পেয়ে ধরে মারপিট করতে থাকেন। পরে পুলিশ গিয়ে শাকিলকে আটক করে।
স/আ










