সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ ও ১৮ নভেম্বর

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৭ ও ১৮ নভেম্বর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আগামী ১৭ এবং ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

১৭ নভেম্বর খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর এবং ১৮ নভেম্বর সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সাক্ষাতকার গ্রহণ করবেন।

বুধবার ৪৩২টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এ পর্যন্ত চার দিনে মিক্রি হয় ২৪১৮টি ফরম।

এদিন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী ঢাকা-১১, মেজর (অব.) খালেদ আখতার লালমনিরহাট-১, ইয়াহ ইয়াহ চৌধুরী সিলেট ২ ও ৩ থেকে মনোনয়ন ফরম কেনেন।

এছাড়াও চতুর্থ দিন জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ফেনী-৩ আসন থেকে নির্বাচন করতে চান। তার ভাতিজা আব্দুল্লাহ আল মিজান জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে মাসুদ উদ্দিন চৌধুরী পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন।

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রির সময় সাংবাদিকদের দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, রাজনৈতিক দলগুলোর অফিসের দিকে তাকালেই বোঝা যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। দেশের মানুষও এমন উৎসবমুখর নির্বাচন চায়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাতীয় পার্টির। তবে মহাজোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আসন বন্টন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচনে জয়যুক্ত হতে সবাইকেই এগিয়ে আসতে হবে। সবাইকেই ছাড় দিতে হবে, সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির ঐক্য সুসংহত আছে, কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টিতে কোনো বিভেদ সৃষ্টিতে সফল হবে না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি বিএনপি নির্বাচনে এসে তাদের জাতীয় দায়িত্বপালন করবে। তবে সব দল নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সবার আন্তরিকতা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়ায় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে।