সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ ১১ থেকে ১৪ নভেম্বর

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ ১১ থেকে ১৪ নভেম্বর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ১১ নভেম্বর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু হবে।

ওইদিন সকাল ১০ টায় রাজধানীর গুলশান এভিনিউস্থ ইমানুয়েলস্ কনভেনশন সেন্টারে এ ফরম বিতরণ করা হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

জাতীয় পার্টির প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

পরে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম বিতরণ করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।

প্রতি আবেদন ফরমের জন্য দলীয় তহবিলে ৩০ হাজার টাকা জমা দিতে হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে(প্রেসিডিয়াম থেকে কেন্দ্রীয় সদস্য পর্যন্ত) মনোনয়ন ফরম সংগ্রহের আগে পার্টির মাসিক বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ,কো- চেয়ারম্যান জি.এম. কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদর উপস্থিত থাকবেন।