সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০২২২ মিনিট পড়া
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সকাল ৯টায় থেকে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে একজন প্রার্থী ১৭টি ভোট দিতে পারবেন। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে, কোষাধ্যক্ষ পদে ১টি করে এবং যুগ্ম সম্পাদক পদে দুটি ভোট দিতে পারবেন। এছাড়া সদস্য পদে দিতে পারবেন ১০টি ভোট।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত অংশ নিয়েছেন।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান নির্বাচনে অংশ নিয়েছেন।

এবার জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ছাড়াও বেশ কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েকজন নির্বাচনে অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি কার্তিক চ্যার্টাজী, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, আইযুব ভূইয়া এবং কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেল থেকে ১০টি সদস্য পদের বিপরীতে লড়ছেন- মিজান মালিক, ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, রহমান মুস্তাফিজ, কল্যাণ সাহা, সলিমুল্লাহ সেলিম, নজরুল কবীর, নিজামুল হক বিপুল, ইব্রাহীম খলিল খোকন ও শামীম সিদ্দিকী।

বিএনপি সমর্থিত প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি সৈয়দ আলী আফসার, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ও সাইদুল হোসেন সাহেদ এবং কোষাধ্যক্ষ পদে হাসান শরীফ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এই প্যানেল থেকে ১০টি সদস্য পদে সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনক হোসেন, বখতিয়ার রানা, শাহনাজ পলি, কামরুল হাসান দর্পন, আনিসুল রহমান খান, সীমান্ত খোকন, মোহাম্মদ মোমিন হোসেন, শামসুল হক দুররানী ও তাহমিনা আক্তার।

এছাড়াও নির্বাচনে স্বতন্ত্র থেকে সিনিয়র সহ-সভাপতি ড. কাজী আবদুল হান্নান, সাধারণ সম্পাদক পদে সরদার ফরিদ আহমদ ও মাইনুল আলম নির্বাচনে অংশ নিচ্ছেন।

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে শাহনেওয়াজ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভানুরঞ্জন চক্রবর্তী অংশ নিয়েছেন। সূত্র: যুগান্তর