সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

জাতীয় নাগরিক কমিটির সভায় যুবদলের হামলা, আহত ৫

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০২৪৩ মিনিট পড়া
জাতীয় নাগরিক কমিটির সভায় যুবদলের হামলা, আহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির আলোচনাসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে আলোচনাসভা পণ্ড হয়ে গেছে। সোমবার সকাল ১১টার দিকে নগরের সদর রোডে বিবির পুকুরের দক্ষিণ পাড়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হামলা ও মারধরে সংগঠনটির কেন্দ্রীয় এক যুগ্ম সদস্যসচিবসহ পাঁচজন আহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নাগরিক কমিটির নেতারা অভিযোগ করেন, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আকস্মিক এই হামলা চালায়। এ ঘটনায় নাগরিক কমিটি বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জাতীয় নাগরিক কমিটি সভা শুরুর কিছুক্ষণ পরেই একদল লোক সেখানে গিয়ে আকস্মিকভাবে হট্টগোল শুরু করেন। তাঁরা চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। তাঁরা সভা আয়োজনকারীদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গালাগাল করতে করতে কয়েকজনকে মারধর করেন। এই সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
নাগরিক কমিটির নেতারা জানান, সদর রোডের বিবির পুকুরের দক্ষিণ পাড়ে সিটি করপোরেশনের অ্যানেক্স ভবনের পাশের সড়কে আলোচনাসভার জন্য মেট্রোপলিটন পুলিশের অনুমতি নিয়েছিল।

সভা শুরু হওয়ার কিছু সময় পরই যুবদল ও কৃষক দলের একদল নেতাকর্মী সেখানে আসেন। তারা এই স্থানে সভা করা যাবে না হুমকি দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং সভায় উপস্থিত নেতাকর্মীদের বেধড়ক মারধর করতে থাকেন। এক পর্যায়ে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব চিকিৎসক মাহমুদা মিতুর ওপর হামলা চালানোর চেষ্টা করে।
জাতীয় নাগরিক কমিটির বরিশাল মহানগরের সংগঠক মো. সাজ্জাদুর রহমান ওরফে শাকিল মৃধা ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পূর্বঘোষিত আলোচনাসভার মধ্যেই একদল লোক এসে আমাদের আওয়ামী লীগের লোক, এখানে রাস্তা আটকে আলোচনাসভা করা যাবে না, এসব বলে ব্যানার ছিঁড়ে ফেলে। একই সঙ্গে সভাস্থলে থাকা চেয়ার ছুড়ে মারেন। এ সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল।’
তিনি আরো বলেন, ‘ঘটনার সময় হামলাকারীরা কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবকে মারধর করে তাকে বিবির পুকুরে ফেলা দেওয়ার চেষ্টা করে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। এরমধ্যে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী হামজালাল ও তার মা রুমানা বেগম, সংগঠনের সদস্য জিএম মেহেদী হাসান, মো. আসিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

কেন্দ্রীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু জানান, তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন। এ সময় কৃষকদলের নেতাকর্মীরা এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের একজন যুবদলের আখতারুজ্জামান শাওনকে তারা চিহ্নিত করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর কৃষক দলের সদস্য সচিব সাঈদ তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আলোচনা সভা থেকে শ্লোগান দেওয়া হচ্ছিল “আওয়ামী লীগের সরকার বারবার দরকার”-এমন শ্লোগান শুনে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়েছিল। সেই ঘটনার রেশ ধরে তারা সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। তবে আমরা দলীয় নেতাকর্মীদের নির্বৃত্ত করেছি। তাই বড় কোনো অঘটন ঘটেনি।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের কাছে লিখিত একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সূত্র: কালের কণ্ঠ