সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

জলের ওপরে ভেসে উঠল ভয়ঙ্কর সাপ, তার কীর্তি মুহূর্তে ভাইরাল

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০১৭১ মিনিট পড়া
জলের ওপরে ভেসে উঠল ভয়ঙ্কর সাপ, তার কীর্তি মুহূর্তে ভাইরাল

সিল্কসিটিনিউজ ডেস্ক: জলের ওপরে আচমকাই ভেসে উঠল তার শরীর। চিত্রবিচিত্র নকশা কাটা বিরাট চেহারার একটি ভয়ঙ্কর দর্শন সাপ! দ্রুতগতিতে এসে সে এগিয়ে এল সামনের দিকে। তার তেড়ে আসার ভঙ্গিতে হাড় হিম হয়ে যায় যেন।

নিজের বোট থেকে সাপটিকে দেখতে পেয়ে গিয়েছিলেন বব হওয়ার্ড। ভদ্রলোক মাছ ধরতে গিয়েছিলেন মার্কিন মুলুকের রাথবুন লেকে। তাঁর ক্যামেরাবন্দি হয়ে সেই সাপের কীর্তি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বব জানিয়েছেন, ‘‘সাপটা জলের ওপরে মুখ বের করছিল। আমি ওকে আঘাত করতে চাইছিলাম। আমি বুঝতে পারছিলাম ও আমার ধরা মাছটাকে খেতে চাইছে! মাছটা জলের ওপরে ভেসেছিল টোপের মধ্যে। ওর নজর সেইদিকেই ছিল।’’

বব চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সাপটার গতি ও জেদের কাছে হার মানতেই হয় তাঁকে। মাছটিকে মুখে করে জলের ভেতরে নিজের ডেরায় ফিরে যায় সাপ।

তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি ববকে। তাঁর ক্যামেরায় তিনি বন্দি করে ফেলেন সাপটির শিকার ধরার ছবি। সাপটির মুখের মধ্যে মাছটি ধরা রয়েছে এমন নিখুঁত শটও নিয়েছেন তিনি। ছবিগুলি ফেসবুকে পোস্ট করতেই প্রবল সাড়া পান। বহু মানুষ শেয়ার করে তাঁর পোস্ট।