সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের কাছে সেনাক্যাম্পে হামলা

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জম্মু-কাশ্মীরের কাছে সেনাক্যাম্পে হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সীমান্তে ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জম্মু-কাশ্মীরের এক সেনাক্যাম্পের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। জম্মু থেকে ২০ কিলোমিটার দূরে নাগরোটা সেনাক্যাম্পে স্থানীয় সময় আজ  মঙ্গলবার সকালে এ হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীনগর ও জম্মু জাতীয় মহাসড়কের পাশের ওই ক্যাম্পের কাছে সেনাদের সঙ্গে হামলাকারীদের গুলির লড়াই চলছে।

হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এনডিটিভি এক জওয়ানের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। সেনাবাহিনী জঙ্গির সন্ধানে ওই এলাকা ঘেরাও করেছে বলেও জানিয়েছে এনডিটিভি। এ ছাড়া ওই এলাকার বিদ্যালয়গুলো আজ না খুলতে নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।

সূত্র: এনটিভি