ছবিঘর

জন্মদিনে বড় পর্দায় ফিরছেন মোহনলাল, আসছে ‘দৃশ্যম ৩’

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালায়ালাম মেগাস্টার মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ৩’ দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের। পূর্বনির্ধারিত ২ এপ্রিলের পরিবর্তে সিনেমাটি এখন আগামী ২১ মে মুক্তি পাবে। নির্মাতা ও অভিনেতা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে অভিনেতা মোহনলাল তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন।

সেখানে তিনি জানান, আগামী ২১ মে তার জন্মদিনেই বড় পর্দায় ফিরছে জনপ্রিয় চরিত্র জর্জকুট্টি। নতুন পোস্টারে দেখা গেছে, জানালার পাশে গভীর চিন্তায় মগ্ন জর্জকুট্টি, আর ক্যাপশনে লেখা—অতীত কখনো চুপ থাকে না, সে শুধু অপেক্ষা করে।
যদিও আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত। মালায়ালাম সিনেমার জন্য মধ্যপ্রাচ্য একটি বিশাল বাজার।

তাই দর্শক ও ব্যবসায়িক দিক বিবেচনা করে নির্মাতারা প্রায় দুই মাস সময় পিছিয়ে দিয়েছেন। পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, এবারের কিস্তিটি প্রথাগত থ্রিলারের চেয়ে কিছুটা ভিন্ন হতে পারে। তবে গল্পের মূল ভিত্তি হিসেবে সেই পুরনো ‘অপরাধ’ এবং তার রেশ বজায় থাকবে।
অজয় দেবগনের হিন্দি ‘দৃশ্যম ৩’ মুক্তির অন্তত ছয় মাস আগে মালায়ালাম সংস্করণটি মুক্তি পাবে।

হিন্দি সংস্করণটি ২০২৬ সালের অক্টোবরে আসার কথা রয়েছে।
সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া