সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

জনতার সঙ্গে সংঘর্ষের পর ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া
জনতার সঙ্গে সংঘর্ষের পর ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরের খ্রিস্টানপল্লীতে জনতার সঙ্গে সংঘর্ষের পর কালীগঞ্জ থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর মধ্যে একজন উপপরিদর্শক, বাকি তিনজন কনস্টেবল।

 

সোমবার দুপুরে ওই চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ।

 

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক জামিল উদ্দিন রাশেদ (৩০), কনস্টেবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮) ও মো. মোজাম্মেল।

 

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, প্রশাসনিক কারণে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

 

ওসি আলম চাঁদ জানান, গত শুক্রবার রাত সাড়ে ১০টায় এসআই জামিল উদ্দিন রাশেদ তিন কনস্টেবলকে নিয়ে সাদা পোশাকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিস্টানপল্লীর মিনা ক্রুসের বাড়িতে মাদকবিরোধী অভিযানে যান।

 

তখন বাড়ির লোকজন পুলিশ সদস্যদের আটক করে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও ফাঁকাগুলি ছুড়ে। সংঘর্ষে পুলিশের ছয় সদস্য ও নয় গ্রামবাসী আহত হয়।

 

পরদিন শনিবার সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলার অভিযোগ এনে এসআই জামিল উদ্দিন রাশেদ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে মামলা করেন।

সূত্র: এনটিভি