সদ্য প্রকাশিত
রাজনীতি

জনগণ আর একদলীয় নির্বাচন মেনে নেবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জনগণ আর একদলীয় নির্বাচন মেনে নেবে না: মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জনগণ আর একদলীয় নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না। সংলাপ ও আলাপ আলোচনার মধ্য দিয়েই সরকারকে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে হবে।’ শনিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সময় দুর্নীতি, লুটপাট, হত্যা, নির্যাতন ও অপহরণ হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষ এখন এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’

এসময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবিলম্বে সব দলকে নিয়ে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপার্সনের উপদেষ্ঠা আব্দুল কাইয়ুম, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সূত্র : বাংলাট্রিবিউন