শিক্ষা

জঙ্গি সচেতনতায় ইবি ছাত্রলীগের গনসচেতনতামূলক কর্মসূচী

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

ইবি প্রতিনিধি:
গুলশান শোলাকিয়াসহ সারাদেশে জঙ্গি হামলা ও সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার পর এবার ভিন্নধর্মী কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

 

তারা প্রতিটি অনুষদের প্রতিটি বিভাগে বিভাগে জঙ্গি বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচী পালন করছে বলে জানা গেছে।

3
গত ১৪ জুলাই থেকে এ কর্মসূচী শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে জঙ্গি বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচী পালন করে তারা। এ সময় শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 
কর্মসূচীতে প্রধান আলোচক ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অমিত কুমার দাস।

 

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, আনিচুর রহমান আনিচ, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবুসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
স/শ