সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ছুটি নাই, নিজের বিয়ের অনুষ্ঠান লাইভ সম্প্রচার

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
ছুটি নাই, নিজের বিয়ের অনুষ্ঠান লাইভ সম্প্রচার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত সপ্তাহে পাকিস্তানের রাজাবাঁধে ধুমধাম করে বিয়ে করেন হানান বুখারি নামের এক পাকিস্তানি সাংবাদিক। এদিনও অফিস থেকে ছুটি পাননি বুখারি।

তাই নিজের বিয়ের পুরো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষ এই ভিডিও ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। এটি ফেসবুকেও ভাইরাল হয়। দেড় লাখেরও বেশি বার ভিডিওটি দেখা হয়েছে বলে জানা গেছে।

যুদ্ধবিধ্বস্ত বধ্যভূমি থেকে শুরু করে সমাজের অবক্ষয়ের চোরাবালিতে দাঁড়িয়ে ভ্রুক্ষেপহীন খবর পরিবেশনই একজন জাত সাংবাদিকের পেশা। আর সংবাদ পরিবেশনের নেশাই তাকে ছুটিয়ে নিয়ে যায় অবিরাম। নিজের বিয়েটাই যদি খবরের গ্রাউন্ড-জিরো হয়, তবে কেমন হবে? আর নববধূ যদি হন সেই খবরের মূল আকর্ষণ! এমনই এক অভিনব সংবাদ পরিবেশন করলেন সিটি-৪১ নামের নিউজ টেলিভিশনের সাংবাদিক হানান বুখারি।

বিয়ের সাজেই বুম নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েন হানান বুখারি। বুখারি বুম হাতে স্ত্রীকে প্রশ্ন করেন, ‘কেমন লাগছে আপনার?’
বুখারি বলেন, ‘আজ আমার বিয়ে, ভীষণ খুশির দিন।

প্রেম করে আমরা বিয়ে করছি। স্ত্রীর কাছেও দিনটি ভীষণ স্পেশ্যাল। ‘

বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে কনে বলেন, ‘আমার প্রথম ইচ্ছে পূরণ করার জন্য খুব ভাল লাগছে। সারাজীবন এভাবেই আপনাকে পাশে পেতে চাই। ‘

বিয়ের অনুষ্ঠানে কনের পছন্দের স্পোর্টসকার ও বাইক নিয়ে আসেন বরপক্ষের লোকেরা।

তথ্যসূত্র: জি-নিউজ