ছবিঘর

ছিনতাইকারীর আক্রমণে আহত জাতীয় পুরস্কারজয়ী শিশুশিল্পী

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ছিনতাইকারীর আক্রমণে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি। এ ঘটনায় তার বাবা মনজুর মোরশেদ নয়নও গুরুতরভাবে আহত হয়েছেন।

জানা গেছে, রাজধানীর আগারগাঁও এলাকায় থিয়েটার স্কুল থেকে ফেরার পথে চলন্ত অটোরিকশায় এ দুর্ঘটনা ঘটে। পথে ছিনতাইকারী ব্যাগ টান দেওয়ার চেষ্টা করলে রিকশাটি উল্টে যায়।

এতে ঋদ্ধি ও তার বাবা আহত হন।
বর্তমানে তারা ঢাকা ডেন্টাল কলেজ-এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ঋদ্ধির দাঁতে আঘাত লেগেছে এবং তার বাবার পায়ে গুরুতর ব্যথা রয়েছে। দুজনই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ঋদ্ধির মা সাংবাদিক রিফাত আনোয়ার জানান, থিয়েটার স্কুল থেকে ফেরার সময় হঠাৎ ছিনতাইকারীর মুখোমুখি হন তারা। আকস্মিক এ ঘটনায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২০ সালে শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ঋদ্ধি।