সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ছাত্রদলের সহসম্পাদক আরিফা সুলতানা কারামুক্ত

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০১৯১ মিনিট পড়া
ছাত্রদলের সহসম্পাদক আরিফা সুলতানা কারামুক্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাশকতার মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার বিকাল সাড়ে ৩টায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয় বলে মহিলা কারাগারের সুপার শাহজাহান মিয়া যুগান্তরকে নিশ্চিত করেছেন।

বিএনপি অফিসের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হাইকোর্ট এলাকা থেকে আরিফা সুলতানা রুমাকে গ্রেফতার করা হয়।

একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সময় ১৪ নভেম্বর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের একটি পিকআপভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। সংঘর্ষে পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন।

ওই সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে।

তিনটিতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ ৬ জনকে হুকুমের আসামি করা হয়।

অন্য হুকুমের আসামিরা হলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আকতারুজ্জামান, চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন ও যাত্রাবাড়ী বিএনপির সভাপতি নবীউল্লাহ নবী।