সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
রাজনীতি

‘ছাত্র সংসদ নির্বাচন দিন’

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
‘ছাত্র সংসদ নির্বাচন দিন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

 

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদ বর্তমান সময়েরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্রলীগকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সকল বাধা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার শপথ নিতে হবে। প্রধানমন্ত্রীকে বিতর্কের ঊর্ধ্বে রাখেতে হলে আগে ছাত্রলীগকে বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগকে অনুপ্রবেশকারী পরগাছা মুক্ত হতে হবে। কারণ অনুপ্রবেশকারীরাই উন্নয়নে বাধার সৃষ্টি করে। ক্যাম্পাসে যেই অপরাধ করবে তাকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে তাকে পুলিশের হাতে দিতে হবে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ রেখে হাজার হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট করা যায় না।’

 

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ফেলে আসা বছরের হাঁটু ভাঙা দল বিএনপি। নারায়ণগঞ্জে নিরপেক্ষ নির্বাচনে হারার পর তারা দিশেহারা হয়ে গেছে। তাদের নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা নেই।’

 

সভাপতির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘অতীতে ছাত্রলীগ যেভাবে দেশের নেতৃত্ব দিয়ে এসেছিল আমরাও সেভাবে কাজ করে যাচ্ছি। অতীতের ছয় দফা আন্দোলন, গণ-অভূত্থান, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বাংলাদেশের সব দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রলীগ এগিয়ে এসেছে। এবং আগামীততেও সকল অপশক্তির বিরুদ্ধে শক্তভাবে প্রতিহত করার জন্যে ছাত্রলীগ প্রস্তুত আছে।’

 

তার বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

 

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রাক্তন ছাত্রনেতা ডা. দীপু মনি, আব্দুস সোবহান গোলাপ, এনামুল হক শামীম, আহমেদ হোসেন, অসীম কুমার উকিল, রবিউল ইসলাম বাবু, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এইচ এম বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

সূত্র:রাইজিংবিডি