সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

ছাঁদের ২’শ ভেতরে সাড়ে ৪’শ

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
ছাঁদের ২’শ ভেতরে সাড়ে ৪’শ

নিজস্ব প্রতিবেদক:

‘ডাইরেক ঢাকা। আসেন আসেন সময় হয়ে গেছে। ছেড়ে দেব, চলে গেলে পাবে না। ছিট খালি আছে। আসেন আসেন ভেতরে সাড়ে ৪’শ। ছাঁদে ২’শ।’

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর বাসস্টান্ডে বাসের এক হেলপার এমনটি বলছিলেন।

‘গরীবের আবার ঈদ আছে নাকি। ঈদ আসলে নতুন করে ধার দেনায় পড়তে হয়। যে টাকা বেতন পাই তা দিয়ে কোন মতে চলে যায়। তার পরে বড় বাবুরা ঠিক মত বেতন দিতে দিতে চাই না। এই টাকা আছে এই নেই এর মধ্যে বাড়িতে ঈদ করতে আসা। ভালো গাড়িতে যে তো অনেক টাকা লাগবে।’

শনিবার সকালে বাসস্টান্ডে বাসের ছাঁদে বসে নিজের কষ্টের মধ্যে আনন্দের ঈদ পালনের কথা বল্লেন রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার রইসুল ইসলামের স্ত্রী জান্নাত বেগম।

14292498_1088659827855125_6672505708312473028_n

‘আমরা দুই মানুষ ঢাকায় একটা কম্পানীতে জব (চাকরি) করি। সেখান থেকে যে টাকা পাই তাতে কোন মতে চলে যায়। ছেলে আবদুর রাজ্জাক (৫) ও মেয়ে সাবরিনর (৭)। তাদের জামা কাপড় কিনতেই আর গাড়ি ভাড়ার টাকা ম্যানেজ (জোগার) করতেই সব শেষ।’

‘বছরে মাত্র দুইটা দিনই তো বাড়িতে বাবা মা তাকিয়ে থাকে। কবে ঈদ আসবে আর আমরা বাড়ি যাব এই জন্য পথ চেয়ে থাকে বাবা মা। তার পের সেমাই ঈদে আসতে পারি নি। তাই বাবা রাগ করেছিল।’

যাত্রী রইসুল ইসলাম বলেন,‘ বছরে তো এক বা দুই দিন আসতে হয় নিজের বাড়িতে অতিথি হয়ে। এখন কি করবো আবার যেতেই হব। না গেলে আবার বেতন কেটে নিবে। ভালো গাড়িতে যে বেশি টাকা লাগেব।’

14322585_1088659697855138_1308720223485197755_n

তিনি আরো বলেন, ‘ভালো গাড়িতে গেলে একজনের যে ভাড়া লাগবে তাকে আমারা সবাই বাড়িতে চলে যেতে পারবো। তাছাড় সব গাড়ির তো টিকিট নাকি বিক্রি হয়ে গেছে। যেতেই হবে কোন উপাই না।’

বাসের ছাঁদে যাত্রায় জীবনের ঝুঁকি আছে এমন কথায় তিনি বলেন, অনেকেই তো যাচ্ছে। কিছু হবে না। আল্লাহ ভরসা।

 

স/আ