সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

চ্যাম্পিয়ন বাংলাদেশের ফুটবলারদের পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
চ্যাম্পিয়ন বাংলাদেশের ফুটবলারদের পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে (শুক্রবার) টাইব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা জিতে নেয় তারা। এই সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, যদিও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করেননি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এমন বড় সাফল্য আসায় তিনি তাৎক্ষণিকভাবে পুরস্কার ঘোষণা করেন।

উল্লেখ্য, কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন তিনি অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

 

সূত্র: যুগান্তর