সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

চীনে চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১২

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
চীনে চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বিকেলে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর হাইগিতে একটি চুনাপাথর  খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় খনিতে থাকা আটকা পড়েন ১২ জন শ্রমিক। প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানে ৯জন কে মৃত এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর ৩জন মারা যান। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে খনিটি জিককুইয়ান আয়রন অ্যান্ড স্টিল গ্রপ (জেআইএসসিও) নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতো বলে জানা গেছে।

সূত্র: কালের কণ্ঠ