সিল্কসিটিনিউজ ডেস্ক :
সালাদ কে মজাদার করে উপস্থাপন করার প্রয়াস।দারুন স্বাদের এই সালাদ খুব সহজেই বানানো যায় আর খুব স্বাস্থ্যকর! 😍😍
“চিকেন রাইতা সালাদ”

উপকরণঃ
মুরগির জন্য-
ছোট ছোট করে কাটা মুরগির বুকের মাংস ১ কাপ
পেয়াজ বাটা ১ চা চামচ
আদা,রশুন বাটা ১ চা চামচ করে
গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
টমেটো সস ও সয়া সস ১ টে চামচ করে
লবন পরিমান মতন
ভাজার জন্য তেল
*মুরগির মাংসের সাথে সব উপকরণ মাখিয়ে মেরিনেট করতে হবে ১ ঘন্টা।অল্প তেলে ভেজে তুলে রাখতে হবে।
সালাদ ড্রেসিং এর জন্য-
টক দই ৪ টে চামচ
মেয়নিজ ৪ টে চামচ
গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
লেবুর রস ২ টে চামচ
চিনি ১/২ চা চামচ
লবন সামান্য
*একটা বাটিতে সব কিছু একসাথে ভাল করে মিশিয়ে রাখতে হবে।
সালাদ তৈরীর প্রণালিঃ
শশা,গাজর,বাধাকপি,ক্যাপ্সিকাম,পেয়াজ কলি,লেটুস পাতা সব সমান ভাবে জুলিয়ান কাট করে কেটে নিতে হবে।
ভেজে রাখা মুরগি আর সালাদ ড্রেসিং দিয়ে সব ভাল করে মিশিয়ে নিতে হবে।সাজিয়ে পরিবেশন করতে হবে।









