সিল্কসিটিনিউজ ডেস্ক :
চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি
উপকরণ
বোনলেস চিকেন -২৫০গ্রাম (কিউব করে কাটা)
ডিমে-১ টা (সাদা অংশ)
গোলমরিচ গুঁড়ো -১/৪ চা চামচ
সয়া সস -১ চা চামচ
লঙ্কা গুঁড়ো -২ চিমটে
কর্ন ফ্লাওয়ার -২ টেবল চামচ
রাইস ফ্লাওয়ার- ১ টেবল চামচ
আদা, রসুন বাটা -১ চা চামচ
নুন -স্বাদ মতো
তেল- পরিমাণ মতো
স্প্রিং অনিয়ন-১ টেবিল চামচ (কুচি)
পেঁয়াজ কলি-সামান্য
মাঞ্চুরিয়ান সসের জন্য
রসুন কুচি- ১ টেবল চামচ
আদা কুচি-১/২ টেবল চামচ
ক্যাপসিকাম-৩/৪ কাপ ( চৌকো করে কাটা)
পেঁয়াজ -১ টা মাঝারি(চৌকো করে কাটা)
সয়া সস -১ টেবিল চামচ
রেড চিলি সস -২ টেবল চামচ
ভিনিগার -১ চা চামচ
চিকেন স্টক বা জল -১ কাপ
কর্ন ফ্লাওয়ার- ২ চা চামচ
নুন -স্বাদ মতো

প্রণালী
চিকেনের সঙ্গে সয়া সস, নুন, আদা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও গোল মরিচ গুঁড়ো মিশিয়ে নিয়ে ৩০ মিনিট রেখে দিন ।
ডিমের সাদা অংশ কর্ণ ফ্লাওয়ার আর রাইস ফ্লাওয়ারের সঙ্গে ভাল করে ফেটিয়ে নিন । ৩০ মিনিট পর মশলা মাখানো চিকেন এই মিশ্রণে ডুবিয়ে সোনালি করে ভেজে তুলুন।
চিকেন ভাজা তেল বেশি থাকলে তুলে নিন ।৪ টেবিল চামচ তেলের মধ্যে আদা, রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন।
সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে ক্যাপসিকাম দিয়ে ২মিনিট নেড়ে নিন। খেয়াল রাখবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু একদম নরম হবে না কচকচে থাকবে ।
এ বার সয়া সস ,রেড চিলি সস আর ভিনিগার দিয়ে দিন ।
দু মিনিট নাড়াচারা করে চিকেন স্টক বা জল দিয়ে দিন। ফুটতে শুরু করলে ২ চা চামচ কর্ন ফ্লাওয়ার ৩ টেবল চামচ জলে গুলে ফুটন্ত স্টকে দিয়ে দিন ।
এবার ফুটন্ত সসে চিকেনের বল ছেড়ে দিন। স্প্রিং অনিয়ন দিয়ে ৪-৫ মিনিট রান্না হতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে উপর থেকে পেঁয়াজ কলি (গ্রিন) দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।
গরম গরম রুটি,চাউমিন,ফ্রাইড রাইস দিয়ে পরিবেশন করুন ।
দ্রষ্টব্য
দেখতে ভালো লাগার জন্য লাল হলুদ বেল পেপার নিতে পারেন ।









