সিল্কসিটিনিউজ ডেস্ক :
চিকেন ডাকবাংলো রেসিপি
উপকরণ
চিকেন- ৮/১০ টুকরো(বড় করে কাটা)
আলু-২ টি অর্ধেক করে কাটা।
ডিম-২টি সিদ্ধ করা
পেঁয়াজ -২ টি পাতলা করে কাটা।
আদা বাটা -২ চা চামচ
রসুন বাটা -২ চা চামচ।
টমেটো -১ টা কাটা
টক দই- ৪ চা চামচ (জল ঝরানো )
কাঁচা লঙ্কা-২ টো
চিনি-১ চা চামচ
হলুদ-২ চা চামচ
নুন-স্বাদ মতো
সর্ষের তেল-প্রয়োজন মতো
উষ্ণ জল।
গোটামশলা
ছোট এলাচ-৩ টি
লবঙ্গ-৪ টি
দারুচিনি-১ টা ছোট
তেজপাতা-১ টা
গোল মরিচ-৫ টা
গোটা জিরে -২ চা চামচ
গোটা ধনে-২ চা চামচ
শুকনো লঙ্কা -৫ টা

প্রণালী
চিকেন ভালোভাবে ধুয়ে তার মধ্যে এক চামচ হলুদ, এক চামচ নুন, এক চামচ আদা বাটা ,এক চামচ রসুন বাটা ,টক দই আর ২ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে কম করে এক ঘন্টা রেখে দিতে হবে।
এবারে কড়াইতে সমস্ত গোটা মসলা একটু শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
ওভেনে কড়াই বসিয়ে প্রয়োজন মতো তেল দিন (আমি ৫ টেবিল চামচ দিয়ে ছিলাম)।তাতে আগে আলু তার পর ডিমটা ভেজে তুলুন ।
এবারে সেই তেলেই একটা তেজ পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন ।
ফোড়ন ভাজার গন্ধ বেরোলেই তাতে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিন ।তাতেই দিয়ে দিন ১ চামচ আদা বাটা ,এক চামচ রসুন বাটা , কাটা টমেটো আর এক চামচ চিনি ।খেয়াল করবেন এক চামচ করে আদা রসুন পেস্ট কিন্তু মাংসের সঙ্গে মাখানো আছে ,তাই এর বেশি লাগবে না ।
টমেটো গলে গেলে তাতে মশলা মাখা মাংসটা দিয়ে ভালো করে কষে নিন ।মসলা কষানোর গন্ধ বেরোলে আর তেল ছাড়লে তাতে ভাজা ডিম ,আলু আর ভাজা মশলার পেস্ট আর ১/২ কাপ জল দিয়ে আবার একটু কষে নিন মিনিট পাঁচেক ।
কষানো হয়ে গেলে দুই কাপ গরম জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন ।
মাংস সেদ্ধ হয়ে গেলে আর গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন।রেডি চিকেন ডাকবাংলো ।
গরম ভাত বলুন আর রুটি সবকিছুর সঙ্গেই দারুণ লাগে ।এই ভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন ।
দ্রষ্টব্য
মাংস ম্যারিনেট করা অত্যন্ত জরুরি কম করে ১ ঘণ্টা ।
টক দই আর টমেটোর জন্য যাতে টক না হয় তার জন্য কিন্তু চিনি দেওয়া ,তাই সেটাও কিন্তু দিতে হবে ।
এই রান্নায় সর্ষের তেল ব্যবহার হবে ।
ঝাল আর নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ।









