নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার ধুনটে চিকিৎসা শেষে মাকে বাড়িতে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাওয়া বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধুনট-সোহাহাটা সড়কের সরুগ্রাম জামে মসজিদ এলাকায় তাদের বহনকারী অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হাওয়া বেগমের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার মাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন হাওয়া বেগম ও তার স্বামী।

সারা দিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে অটোভ্যানে করে উপজেলার শিয়ালী গ্রামে বাবার বাড়িতে মাকে রেখে আসার জন্য রওনা হন তারা। পথে সরুগ্রাম জামে মসজিদ এলাকায় অটোভ্যানটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় হাওয়া বেগমের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









