লাইফ স্টাইল

চিকিৎসকের পরামর্শ নিন কুম্ভ, ভ্রমণের সুযোগ পাবেন বৃষ

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৪। শুভ বার রবি ও বৃহস্পতি। শুভ রত্ন গার্নেট ও পোখরাজ।

 

 

প্রকৃতিগতভাবে আপনি উচ্চতর বুদ্ধিবৃত্তিক ক্ষমতার অধিকারী। মেধা, মানসিক শক্তি ও নিজস্ব পন্থায় চিন্তা করার ক্ষমতা আছে আপনার। কল্পনাশক্তির সঙ্গে আছে সুচতুর উদ্ভাবনী যোগ্যতা। আপনি স্বকীয়তাপ্রিয়। চিন্তাভাবনা ও কর্মের স্বাধীনতা চান। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিকতার প্রতি সহজেই আকৃষ্ট হতে পারেন। পরিচিতরা আপনাকে অধিকাংশ সময়ে ভুল বুঝতে পারে। উদারমনা হলেও আপনার পছন্দ-অপছন্দের অনুভূতি প্রবল। বিপদ অঘটন ও বিরোধ থেকে পুরোপুরি মুক্ত হওয়া আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

পরিস্থিতি খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো ধরনের সামাজিক সংকটের উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। আপনার সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে না।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো যাবে। অপরের সঙ্গে আচরণ সংযত  করুন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বিবাদ এড়িয়ে চলুন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। সীমা লঙ্ঘন করার চেষ্টা থেকে বিরত থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সৃজনশীলতা বৃদ্ধি পাবে। নিজের মনোভাব স্পষ্ট করে প্রকাশ করার চেষ্টা করুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কোনো কারণে আবেগপ্রবণ হতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কাজকর্মে উৎসাহবোধ করবেন। সংগীতশিল্পীদের সতর্ক থাকতে হবে। গলা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভলো থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চোখ অথবা মাথাব্যথায় ভুগতে পারেন। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। কথাবার্তায় সংযত থাকার চেষ্টা করুন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পোশাক-পরিচ্ছদ নির্বাচনে বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণবোধ করতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। পুরোনো কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করুন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: এনটিভি