সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও!

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অভিনব সব জিনিস আবিষ্কার হচ্ছে প্রতিদিনই। এসব আবিষ্কারে থাকে চমক। চলছে পরিবেশ বান্ধব জিনিসপত্র তৈরি করার প্রচেষ্টা।

তবে এবার অভিনব এক জিনিস তৈরি করে সবাইকে চমকে দিয়েছে ভারতের হায়দরাবাদের একটি সংস্থা।

সংস্থাটি তৈরি করেছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যে কোনো পানীয় খাওয়া যাবে সেই কাপে।

প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)।

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি এমন উদ্যোগ নিয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানা গেছে।