নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সাংবাদিক সংস্থা চারঘাট শাখার যুগ্ম সম্পাদক ও চারঘাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য শহীদুল ইসলামের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় মরহুমের জানাযার নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শহিদুল সংবাদ সংস্থা এফএনএস, প্রতিদিনের সংবাদ ও দৈনিক বার্তা পত্রিকায় চারঘাট উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিল। এর আগে অসুস্থ জনিত কারণে বাংলাদেশ সেনা বাহিনীর সৈনিক পদে চাকুরী থেকে সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তে অবসরে আসেন। গত শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এরপর রোববার সকালে তার মরাদেহ নিজ বাড়িতে পৌছলে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবার স্বজন ও সংবাদ কর্মীরা। মৃত্যুকালে পিতা-মাতা এবং স্ত্রী ও তিন বছরের ছেলে মস্তাদিরসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর মোল্লাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সৈনিক আব্দুস সামাদের তিন সন্তানের মধ্যে শহীদুল ইসলাম ছিল ছোট। সে দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারের আক্রান্ত ছিলেন। এছাড়াও গত দেড় মাস পূর্বে তার প্রায় দেড় বছরের এক শিশু কন্যা পানিতে ডুবে মারা গেলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এরপর অবস্থা গুরুতর হলে ঢাকার সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে শরীরের অস্ত্রোপচার করেন। অবশেষে ২০দিন পরে গত শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

বিভিন্ন মহলের শোক
মরহুমের জানাযার নামাজে অংশগ্রহন শেষে তাঁর পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে সমবেদনা জানিয়েছেন চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক, পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পক্ষে সাধারণ সম্পাদক এস.এইচ.এম তরিকুল, চারঘাট প্রেসক্লাব ও সাংবাদিক সংস্থা চারঘাট শাখার সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হক, সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ সাংবাদিক নেতা, সামাজিক ও রাজনৈতিক অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, রোববার দুপুরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় চারঘাট প্রেসক্লাবে স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবি, অর্থ সম্পাদক মিঠু, প্রচার সম্পাদক আশা ও সদস্য ময়েনসহ নিহতের শোভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন।
স/শ










