সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

চারঘাটে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ আটক ১

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
চারঘাটে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে চারঘাটের মেরামতপুর ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর টহল চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন, বাঘার হরিরামপুরের হানিফ মৃধার ছেলে কুরবান মৃধা(৪৫)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চারঘাট সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কর্র্তৃক টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহী জেলার চারঘাট থানার মেরামতপুর ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর টহল পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী কুরবান মৃধাকে ২ বোতল ভারতীয় মদ,  ১৪  বোতল ফেনসিডিল এবং ১ টি বাইসাইকেলসহ আটক  করে।

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ হাজার ১০০টাকা। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৯/১৬ তারিখ ২৫ আগস্ট ২০১৬।

স/শ