সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

চারঘাটে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ আটক ১, পালাতক ১

নিউজ ডেস্ক৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চারঘাটে  ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ আটক ১, পালাতক ১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট সীমান্তে পাচারের সময় ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় পলাতক রয়েছে আরও একজন। শুক্রবার বিকেল ৫টায় চারঘাট বাঘা থানাধীন মোহদিপুর নামক এলাকায় টহল পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

  • আটককৃত ব্যাক্তি হলেন, রাজশাহীর বাঘা থানাধীন মোহদিপুর গ্রামের আকরাম মন্ডলের ছেলে হেলাল মন্ডল (রিয়াল) (৩৫)।
  • পলাতক ব্যাক্তি হলেন, চারঘাট থানাধীন পরাণপুর গ্রামের গাজী আলীর ছেলে শাহিনুর ইসলাম (৩০)।

বিজিবি জানায় , চারঘাট সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল কর্তৃক টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সাথে ৩ জন গোয়েন্দা সুত্রে বাঘা থানাধীন মোহদিপুর নামক এলাকায় টহল পরিচালনা করে। সেখান থেকে হেলাল মন্ডলকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩ টি মটর সাইকেল এবং ব্যবহৃত মোবইল সেটসহ আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লক্ষ ৬৮ হাজার ৬‘শ ৬০ টাকা ।

এ ব্যাপারে বাঘা থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি জানায়।

স/অ