সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

চার ব্যাংকের পরীক্ষা ২৪ মে

নিউজ ডেস্ক১৪ মে ২০১৯১ মিনিট পড়া
চার ব্যাংকের পরীক্ষা ২৪ মে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংকের ‘কর্মকর্তা (সাধারণ)’ পদে সমন্বিত প্রিলিমিনারি পরীক্ষা ২৪ মে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৪টি ব্যাংক হচ্ছে সোনালী, বিডিবিএল, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ব্যাংক।

গত বছরের ২৬ নভেম্বর এ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০০ নম্বরের ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ৩৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষার্থীদের মোবাইল, ক্যালকুলেটরসহ ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।