সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

চার দিনের ব্যক্তিগত সফর শেষে ফিরেছেন এরশাদ

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৯১ মিনিট পড়া
চার দিনের ব্যক্তিগত সফর শেষে ফিরেছেন এরশাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চার দিনের ব্যক্তিগত সফর শেষে রংপুর থেকে রাজধানীতে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা করেন।

বেলা ১২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার ও হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।

জাতীয় সংসদের হুসেইন মুহম্মদ এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মামুনুর রহমান, নজরুল ইসলাম সরদার প্রমুখ।

বেলা পৌনে ১টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ বারিধারার প্রেসিডেন্ট পার্কে উপস্থিত হন। চার দিনের ব্যক্তিগত সফরে হুসেইন মুহম্মদ এরশাদ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।