সদ্য প্রকাশিত
চাকরি

চাকরি দেবে প্রাণিসম্পদ অধিদফতর

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
চাকরি দেবে প্রাণিসম্পদ অধিদফতর

বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদফতরের প্রকল্পে ‘হিসাবরক্ষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে হবে।

প্রকল্পের নাম: প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প

পদের নাম: হিসাবরক্ষক, পদসংখ্যা: ১ জন, শিক্ষাগত যোগ্যতা: বি.কম, অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, বেতন: গ্রেড-১৪

চাকরির ধরন: অস্থায়ী, প্রার্থীর ধরন: নারী-পুরুষ, বয়স: ০১ জানুয়ারি ২০২১ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা www.dls.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্প, প্রাণিসম্পদ অধিদফতর, কৃষিখামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২১

সূত্র: জাগোজবস ডটকম