সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে ১৩ মামলার আসামি ২টি পিস্তলসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক১ জুন ২০২২১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ১৩ মামলার আসামি ২টি পিস্তলসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর হতে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি ডাকাতিসহ ১৩ মামলার আসামি জাহিরুল ইসলাম (৩৮) কে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‍্যাব -৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাবের সূত্রে জানা গেছে, গত ৩১ মে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে গোমস্তাপুর বোয়ালিয়া ইউপি’র সড়গ্রামে অভিযান চালিয়ে বাগডাংগা বিলের রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করে র‌্যার। গ্রেপ্তারকৃত জাহিরুল গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর চৌডালা গ্রামের সাদিকুল ইসলাম (কুলু) এর ছেলে।

সূত্রে আরো জানা যায়, র‍্যাব -৫ এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ ১৩ মামলার আসামিকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জাহিরুল ইসলাম (৩৮) একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাতে যুক্ত ছিলেন। আসামীর বিরুদ্ধে পূর্বে দুটি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা, তিনটি মাদক মামলা, দুটটি চুরি মামলা এবং ৫টি ডাকাতি মামলাসহ ১৩ টি মামলা রয়েছে।

এস/আই