সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

চলন্ত গাড়িতে কিশোরীকে জবাই করে হত্যা

নিউজ ডেস্ক৭ মে ২০২০১ মিনিট পড়া
চলন্ত গাড়িতে কিশোরীকে জবাই করে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার এবিসি সড়কে চলন্ত গাড়িতে এক কিশোরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ সড়কের ওপর ফেলে দেওয়া হয়।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী (এবিসি) আঞ্চলিক মহাসড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৬/১৭ বছর।

কোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল হক সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি সিএনজিচালিত অটোরিক্সা থেকে ওই কিশোরীর জবাই করা লাশ ফেলে দেওয়া হয়। তার মুখ ওড়না দিয়ে পেঁচানো ছিল।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান  জানান, লাশ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আটক করার চেষ্টা চলছে। সূত্র: দেশ রুপান্তর

আরও পড়ুন:

রাজশাহীতে চলন্ত বাসে যুবতীকে ধর্ষণের চেষ্টা : সুপারভাইজার আটক