সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

চমক সম্পর্কে নেত্রী আর আমি ছাড়া কেউ জানে না: সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চমক সম্পর্কে নেত্রী আর আমি ছাড়া কেউ জানে না: সৈয়দ আশরাফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কার আসবে সেটা আমি আর নেত্রী ছাড়া কেউ জানে না। নতুন চমক কী থাকবে সেটা শুধু আমরাই জানি। আজ শুক্রবার সন্ধ্যার পর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের আসা বিদেশী মেহমানদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই মন্তব্য করেন।

 

আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কী ধরনের চমক থাকছে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আর প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানে না নতুন চমক কী থাকছে। রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে।

 

সাধারণ সম্পাদক সম্পর্কে বিভিন্ন নামে যে স্লোগান শোনা যাচ্ছে এ বিষয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব স্লোগান কাজে আসবে না। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সম্পর্কে তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। কালকের মধ্যে শেষ হবে।

সূত্র: কালের কণ্ঠ