জাতীয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে অপপ্রচার হয়েছে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম মহানগর পানির ওপর ভাসছে- সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে এমন প্রচার করা হয়েছে উল্লেখ করে একে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

মি. আলম জানান, বুধ এবং বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম ঘুরে এসেছেন।

“চার পাঁচটি জায়গায় জলজট তৈরি হয়েছে, জলাবদ্ধতা নয়,” বলেন প্রতিমন্ত্রী।

জলাবদ্ধতার খবরে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশে নগরবাসী খুশি হয়েছে বলেও জানান তিনি।

 

সূত্র: বিবিসি বাংলা