সিল্কসিটিনিউজ ডেস্ক:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলগাঁও ইউনিয়নে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল উদ্দিন আকবরকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার কোলগাঁওটেক নামক এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। রাজনৈতিক বিরোধ কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বে আকবর খুন হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামাল উদ্দিন আকবরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে কারা নেয়ামত উল্লাহকে খুন করেছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন আকবর কোলগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি পটিয়ার আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। নিজ দলেও তার সাথে বিরোধ রয়েছে। পটিয়ায় স্থানীয় বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট নানা ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন জামাল উদ্দিন আকবর। ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা রাজনৈতিক বিরোধে জামাল খুন হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।










